Posts

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Image
SAPB | JHB | RSA   দক্ষিণ আফ্রিকার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের  ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আজ ২৩ জুন ২০১৯ ইং তারিখ (রবিবার) বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রবাসে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়গুলোতেও নানা কর্মসূচি পালন করা হয়। দক্ষিণ আফ্রিকা খাউটেং প্রভিন্স জোহানেসবার্গ শহরের ব্রি এন্ড স্মল স্টীট দলীয় কার্যালয়ে  বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পালিত হয়  আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী।  বাংলার গৌরবের অবিযাত্রায় ৭০ বছর স্লোগান নিয়ে র‍্যালি, বাংলাদেশের আনাচে-কানাচেতে বিভিন্ন মহানগরে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। স্বদেশে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দলীয় নেতাকর্মী সহ দেশের অন্যান্য জেলা শহরের নেতাকর্মীরা। প্রবাসের মাটিতেও শত ব্যস্ততার মাঝে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি পেচিয়ে কিংবা অলসতায় নেই বঙ্গবন্ধুর ন্যায় ও আদর্শের চেতনার বীর বাঙালি ভাইয়েরা। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৩ জুন ২০...

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি

Image
SAPB | JHB | RSA south africa news report দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি আগামী ২৩ জুন বাাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম ও অর্জনে গৌরভময় পথ চলার ৭০'তম প্রতিষ্ঠাবার্ষীকী। বাংলাদেশ আওয়ামিলীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই দিনটি পালনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।   গৌরভের সমৃদ্ধির উন্নয়নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী ২৩শে জুন ২০১৯ ইং তারিখ (রবিবার) বেলা ৩ঘটিকায় দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে, দলের কেন্দ্রীয় কার্যালয় স্মলস্ট্রীটের ২য় তলায় এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় দক্ষিণ আফ্রিকাস্থ আওয়ামী পরিবারের সকল নেতা কর্মিদের যথা সময়ে উপস্হিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।    অনুরোধার্থেঃ ডাঃ  লুৎফুর রহমান রুপন। ________সভাপতি আব্দুল আউয়াল তানসেন। _______সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটি।স্মল স্ট্রীট-জোহানেসবার্গ।  

দ.আফ্রিকায় আ.ক.ম মোজাম্মেল হক মন্ত্রীকে সংবর্ধনা

Image
SAPB / RSA / 24-7 online johannesburg – south africa|18 jun 2019 ============================= দ.আফ্রিকায় আ.ক.ম মোজাম্মেল হক মন্ত্রীকে সংবর্ধনা ============================== গতকাল ১৭ই জুন ২০১৯ ইং তারিখ (সোমবার), দক্ষিন আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামীলীগ ও কেন্দ্রীয় যুবলীগের উদ্যাগে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ফের্ডসবার্গের বিসমিল্লাহ কমিউনিটি হলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামি লীগ ও আওয়ামী যুবলীগের অঙ্গসংগঠনের উদ্ধ্যোগে বাংলাদেশ থেকে আগত বর্তমান বাংলাদেশ সরকারের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক’ মন্ত্রীকে সংবর্ধনা ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা বর্তমান কেন্দ্রীয় আওয়ামিলীগের দপ্তর সম্পাদক- মোঃ ইব্রাহিম সোহাগ ও দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামিলীগের সাধারণ সম্পাদক- আবদুল আউয়াল তানসেনের যৌথ পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি জনাব ডাক্তার লুৎফর রহমান রুপন। প্রধা...

দক্ষিণ আফ্রিকায় নিরীহ-নিপীড়িত প্রবাসী বাংলাদেশীরা- নেই কারো কনো উদ্যোগ

Image
SAPB | JOHANNESBURG | RSA প্রকাশিত : সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী তারিখ : ২০ মে ২০১৯ সোমবার,১০:২০ পিএম   ===================================  দক্ষিণ আফ্রিকায় নিরীহ-নিপীড়িত প্রবাসী বাংলাদেশীরা- নেই কারো কনো উদ্যোগ _________________________________________   সাউথ আফ্রিকায় চলতি বছরের জানুয়ারি থেকে গত ১৮ই মে ২০১৯ ইং তারিখ পর্যন্ত চুরি ডাকাতি সহ বিভিন্ন ঘটনায় খুন হয়েছে ৩৬ জন বাংলাদেশী নাগরিক। ২০১৮ সালে খুন হয়েছে ১৫৬ জন বাংলাদেশী নাগরিক।এই সব খুনের ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে ভিকটিমদের পক্ষ থেকে একটি মামালও দায়ের হয়নি।কিন্তু কেনো, তা অজানা! এই পর্যন্ত যে সব মামলা সংশ্লিষ্ট থানায় দায়ের হয়েছে তাহলো ইউ ডি (আন নেছারেল ডেইথ)।যা সরকারি ভাবে পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়েছে। হরহামেশা বাংলাদেশী নাগরিক খুনের শিকার হয়ে আসলেও এই ব্যাপারে বাংলাদেশ এ্যাম্বাসী,বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের কোন উদ্বেগ উৎকন্ঠা লক্ষ্য করা যায়নি। জোহানেসবার্গ কেন্দ্রীক বিভিন্ন বাংলাদেশী সংগঠন গজিয়ে উঠলেও এই ব্যাপারে কারো কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আদোও লক্ষ্য করা যাচ্ছেনা। যেমন সোমালিয়ান,ইউথোপিয়ান,...

দক্ষিণ আফ্রিকায় নর্থ ওয়েষ্ট প্রভিন্স প্রচেষ্ট্রম শহরে লাভলু নামের বাংলাদেশীকে গুলি করে হত্যা

Image
SAPB | JOHANNESBURG | RSA   প্রকাশিত- সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী তারিখ : ১৯ই মে ২০১৯ রবিবার, ৯:২০ পি এম _____________________________________________ দক্ষিণ আফ্রিকায় নর্থ ওয়েষ্ট প্রভিন্স প্রচেষ্ট্রম  শহরে লাভলু নামের বাংলাদেশীকে গুলি করে হত্যা দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশীদের অতি পরিচিত ও আমাদের সকলের প্রিয়মুখ "সাখাওয়াত হোসেন লাভলু " কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। লাভলু ভাইয়ের দেশের বাড়ি চিটাগাং জেলার মিরসরাই উপজেলায়। সেখানকার একজন স্থানীয় বাংলাদেশী ব্যবসায়ী মহসীন পলাশ জানালেন গত ১৮ই মে ২০১৯ ইং তারিখ শনিবার রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় একদল কৃষাঙ্গ তার দোকানে এসে তাকে ফলো করে গুলি করে চলে যায় এবং ঘটনার পর পরই তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।  সূত্রে যানা যায় দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েষ্ট প্রভিন্সের প্রচেস্ট্রম নামক ছোট একটি শহরের ইউনিভার্সিটি এলাকায় তার অনেক গুলো ব্যবস্যা বানিজ্য ছিলো এবং তিনি যে দোকানটি পরিচালনা করতেন সেটি রাত ২ - ৩ টায় পর্যন্ত খোলা রাখতেন।  গত শনিবার রাত তিনি ১:৩০ মিনিটের সময় দোকান বন্ধ করার প্...

সাউথ আফ্রিকায় এসেছেন মাত্র এক মাস, তারভিতরে অসুস্থতায় প্রবাসীর হৃদয় বিদারক ও করুন মৃত্যু

Image
SAPB | JOHANNESBURG | RSA সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী মাত্র একমাসের সাউথ আফ্রিকা প্রবাসীর  করুন হৃদয় বিদারক মৃত্যুর ভয়ানক রহস্য হোসাইন বাবু:  আবারো লাশের মিছিলে যোগ হল আলমগীর আহমেদ নামের আরেক জন  সাউথ আফ্রিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীর লাশ।এইসহ চলতি বছরের এখন পর্যন্ত সাউথ আফ্রিকায় আটাশজন বাংলাদেশী মৃত্যুবরন করেছেন।তার মধ্যে আজকের এই লোকসহ তিনজন বাংলাদেশী শুধু অসুস্থ হয়ে মারা যান।  আর বাকি সবগুলো রেমিটেন্স যোদ্ধা  আফ্রিকান কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী  দ্বারা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়ে খুন হয়েছেন।ছবিতে নিহত লোকটির বাড়ি ফেনী ছাগলনাইয়া।আমাদের একই এলাকায় বলতে গেলে একেবারেই পাশাপাশি। আলমগীর আহমেদ ফেনী জেলার ছাগলনাইয়া থানার মটুয়া গ্রামের বাসিন্দা, মহিলা কলেজের পিছনেই ওনার নিজের বাসা।পরিবারে এক ছেলে ও এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন সেই এলাকায় বসবাস করে আসছেন। এইখানে (সাউথ আফ্রিকায়) আসার আগে তিনি আরব দেশে ও দীর্ঘদিন প্রবাস জীবনে কর্মরত ছিলেন।পরিবারে তেমন কোন আহামরি  অভাব অনটন ছিলনা।নিহত লোকটি সাউথ আফ্রিকায় এসেছে যে, মাত্র এক মাস হয়েছে। আনুমানিক ওনার ...

রমাদানে এই পাঁচটি জিনিস আমরা বেশি বেশি চর্চা করতে পারি

Image
SAPB | JOHANNESBURG | RSA রমাদানে এই পাঁচটি জিনিস আমরা বেশি বেশি চর্চা করতে পারি জনৈক আলেম বলেন- অন্তরের সুস্থতা এ পাঁচটি জিনিসের মধ্যে রয়েছেঃ ১) গভীর মনোযোগ সহকারে কুর'আন পাঠ করা।  ২)পেট খালি রাখা অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ত্যাগ করা, নূন্যতম পরিমান খাওয়া।যতটুকু না হলেই নয় ততটুকু পরিমান খাওয়া। ৩) রাতের সালাতে দাঁড়ানো।সবাই যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন আপনি আল্লাহর ভয় এবং ভালোবাসায় সালাতে দাঁড়িয়ে গেলেন।কেউ দেখছে না,কেউ জানছে না।কেবল আপনি আর আপনার রব ছাড়া। এ এক মধুর ভালোবাসা,গোলামের সাথে তার মালিকের। ৪) ভোরবেলায় আন্তরিক দু'আ এবং ইস্তিগফার করা। কুর'আন এবং হাদিসে ফযরের পূর্বের ইস্তিগফারের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।ফযরের আজানের আযানের দশ -পনের মিনিট পূর্বে আমরা দু'আ ও ইস্তিগফার করতে পারি। ৫) নেককারদের সোহবতে সময় কাটানো।যারা ঈমান আমলে আমাদের চাইতে অগ্রগামী। প্রতিদিন কিছু সময় আমাদের উচিত নিজের ঈমানকে তাজা করতে নেককারদের সাথে কিছু সময় কাটানো।