Posts

দ.আফ্রিকায় ফেনীর সুমন সন্ত্রাসীদের গুলিতে নিহত।

Image
দক্ষিণ আফ্রিকায় ফেনীর সুমন সন্ত্রাসীদের গুলিতে নিহত। সাউথ আফ্রিকা  রেমিট্যান্স  যোদ্ধা খুন! লাশের সারিতে যোগ হল হতভাগা  রেমিট্যান্স যোদ্ধা (সুমন)আবারো খুন সাউথ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশী একজন ব্যবসায়ী।সাউথ আফ্রিকায় লাশের সারিতে যোগ হলো আরো একটি নাম।ভেঙ্গে চুরমার হয়ে গেলো একটি পরিবারের সপ্ন।   ফেনী জেলার নতুন বাজার পূর্ব গোবিন্দ পুরের সন্তান দক্ষিন আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সের কুমালাঙ্গা টাউনে বসবাসকারী ও একজন ব্যবসায়ী মো: সুমন আজ ১৯ অক্টোবর ২০১৯ ইং তারিখ (শনিবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।   ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন...    সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীরা শোকাহত ও মর্মাহত।আমরা প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে নিহত সুমনের  আত্মার মাগফিরাত কামনা করছি এবং  শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা  জ্ঞাপন করছি। বিস্তারিত আসিতেছি  কি কারণে  সুমন  ভাই খুন হলো।পরবর্তী পোষ্ট আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।।   আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আমিন!!

দক্ষিণ আফ্রিকায় ছিনতাইকারীর গুলিতে প্রবাসীর অকাল মৃত্যু

Image
দক্ষিণ আফ্রিকায় ছিনতাইকারীর গুলিতে প্রবাসীর অকাল মৃত্যু দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হেলেন জোসেফ নামক হাসপাতালে গত ১৩ অক্টোবর ২০১৯ ইং তারিখ (রবিবার) আনুমানিক ২টার সময় আনোয়ার খাঁন নামের একজন  প্রবাসী বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।  উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২০১৯ ইং তারিখ  (বৃহস্পতিবার) এশার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথিমধ্যে ছিনতাইকারীর গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আনোয়ার খাঁন। এই সময় তার শরীরে দুইবার অস্ত্র পাচার করেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেলোনা। নিহতের দেশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। গত ১৮ অক্টোবর ২০১৯  ইং তারিখ (শুক্রবার) নিহত আনোয়ার খাঁনকে দেশের বাড়িতে উনার নিজ গ্রামে দাফনের কাজ সম্পুর্ন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ মরহুম আনোয়ার খাঁনকে জান্নাতবাসী করুন।আমিন।।     

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৫

Image
SAPB | JHB | RSA ------------------------------------------------- পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৫ ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানোর দায়ে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাব-১ এর সাইবার মনিটরিং সেল কিছুদিন আগে Newseye24.Com নামে একটি নিউজ পোর্টাল শনাক্ত করে।নিউজ পোর্টালটির কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে দেখা যায় যে, নিউজ পোর্টালটি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গুজব সৃষ্টি করে জনমানুষের মধ্যে ভীতি ছড়ানোসহ আইন-শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম চালিয়ে আসছে। অতি সম্প্রতি পদ্মা সেতু নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে যা সংগ্রহে দেশের বিভিন্ন স্থানে বিষাক্ত স্প্রে পার্টির ৪১টি দল বের হয়েছে। যারা স্প্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের মাথা কেটে নিয়ে যাচ্ছে বলে নিউজ পোর্টাল থেকে একটি ভিত্তিহীন গুজব পোস্ট করা হয়। নিউজটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় এবং জনমনে ভীতি সঞ্চা...

শিশু ধর্ষণে সবাইকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে

Image
SAPB | JHB | RSA ------------------------------------------- বাংলাদেশে শিশু ধর্ষণে সবাইকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে ----------------------------------------------------- নেত্রকোনায় একজন আলেম সেও ধর্ষক।ফেনীতে মাদ্রাসার শিক্ষক সেও একজন ভয়ংকর রুপি ধর্ষক। স্কুলের শিক্ষক তাও আবার সে একজন ধর্ষক। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই যদি ধর্ষকের এমন বেহাল অবস্থা হয় তাহলে দেশের ভবিষ্যৎ আজ কোথায়?  সমাজে বখাটে ছেলেদের উত্তাপে যে সকল অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটিও দেশের ভবিষ্যৎ বাণী চিরন্তন অন্ধকার।সমাজে চোখে পড়ার মত সকল অপরাধ যদি সামনেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে না উঠানো যায় তাহলে আগামী প্রজন্মের জন্য খুব ভয়াবহ দিন অপেক্ষা করছে।     এই সমাজের মানুষদের কাছে আমাদের প্রশ্ন ? বলতে পারেন নারীরা কোথায় নিরাপদ ? জানি এর উওর আপনাদের কাছে নেই। উত্তর দিতেও পারবেন না। কারন ঐ ধর্ষণকারীদের কে আপনারাই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন।যে মেয়েরা বাইরে বের হলে সে খারাপ হয়ে যায়।বোরকা না পড়লেই মেয়েরা খারাপ হয়ে যায়। নারীদের নানান সমস্যার কথায় তুলে ধরা নিয়ে দিনরাত ব্যস্ত সমাজের কিছু মানুষ। আর এই নিঃস্পাপ শিশু গুলোর ...

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Image
SAPB | JHB | RSA   দক্ষিণ আফ্রিকার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের  ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আজ ২৩ জুন ২০১৯ ইং তারিখ (রবিবার) বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রবাসে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়গুলোতেও নানা কর্মসূচি পালন করা হয়। দক্ষিণ আফ্রিকা খাউটেং প্রভিন্স জোহানেসবার্গ শহরের ব্রি এন্ড স্মল স্টীট দলীয় কার্যালয়ে  বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পালিত হয়  আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী।  বাংলার গৌরবের অবিযাত্রায় ৭০ বছর স্লোগান নিয়ে র‍্যালি, বাংলাদেশের আনাচে-কানাচেতে বিভিন্ন মহানগরে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। স্বদেশে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দলীয় নেতাকর্মী সহ দেশের অন্যান্য জেলা শহরের নেতাকর্মীরা। প্রবাসের মাটিতেও শত ব্যস্ততার মাঝে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি পেচিয়ে কিংবা অলসতায় নেই বঙ্গবন্ধুর ন্যায় ও আদর্শের চেতনার বীর বাঙালি ভাইয়েরা। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৩ জুন ২০...

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি

Image
SAPB | JHB | RSA south africa news report দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি আগামী ২৩ জুন বাাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম ও অর্জনে গৌরভময় পথ চলার ৭০'তম প্রতিষ্ঠাবার্ষীকী। বাংলাদেশ আওয়ামিলীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই দিনটি পালনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।   গৌরভের সমৃদ্ধির উন্নয়নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী ২৩শে জুন ২০১৯ ইং তারিখ (রবিবার) বেলা ৩ঘটিকায় দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে, দলের কেন্দ্রীয় কার্যালয় স্মলস্ট্রীটের ২য় তলায় এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় দক্ষিণ আফ্রিকাস্থ আওয়ামী পরিবারের সকল নেতা কর্মিদের যথা সময়ে উপস্হিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।    অনুরোধার্থেঃ ডাঃ  লুৎফুর রহমান রুপন। ________সভাপতি আব্দুল আউয়াল তানসেন। _______সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটি।স্মল স্ট্রীট-জোহানেসবার্গ।  

দ.আফ্রিকায় আ.ক.ম মোজাম্মেল হক মন্ত্রীকে সংবর্ধনা

Image
SAPB / RSA / 24-7 online johannesburg – south africa|18 jun 2019 ============================= দ.আফ্রিকায় আ.ক.ম মোজাম্মেল হক মন্ত্রীকে সংবর্ধনা ============================== গতকাল ১৭ই জুন ২০১৯ ইং তারিখ (সোমবার), দক্ষিন আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামীলীগ ও কেন্দ্রীয় যুবলীগের উদ্যাগে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ফের্ডসবার্গের বিসমিল্লাহ কমিউনিটি হলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামি লীগ ও আওয়ামী যুবলীগের অঙ্গসংগঠনের উদ্ধ্যোগে বাংলাদেশ থেকে আগত বর্তমান বাংলাদেশ সরকারের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক’ মন্ত্রীকে সংবর্ধনা ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা বর্তমান কেন্দ্রীয় আওয়ামিলীগের দপ্তর সম্পাদক- মোঃ ইব্রাহিম সোহাগ ও দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামিলীগের সাধারণ সম্পাদক- আবদুল আউয়াল তানসেনের যৌথ পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি জনাব ডাক্তার লুৎফর রহমান রুপন। প্রধা...