দক্ষিণ আফ্রিকায় সাউথইস্ট এক্সচেঞ্জ-এর ৪র্থ বর্ষপূতি উদযাপিত
SAPB | SOUTH AFRICA | সাউথইস্ট এক্সচেঞ্জ-এর ৪র্থ বর্ষপূতি উদযাপিত | গত ৩ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ (সোমবার) সন্ধ্যা ৭ টায় দক্ষিণ আফ্রিকা খাউটেং প্রভিন্সের জোহানেসবার্গস্থ একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানী সাউথ আফ্রিকা'র ৪র্থ বর্ষপূর্তি ও প্রবাসী সংবর্ধনা জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এক্সচেঞ্জের কান্ট্রি প্রধান- জনাব কাজী ফরহাদ কামালের সভাপতিত্বে ও এক্সচেঞ্জ কর্মকর্তা জনাব মিজানুর রহমান রাসেল ও নুরুল আলমের যৌথ পরিচালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক- জনাব এম কামাল হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার ক্যাপিটাল প্রিটোরিয়ায় অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিযুক্ত- বাংলাদেশ হাইকমিশনের মাননীয় হাইকমিশনার জনাব শাব্বির আহমেদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক-অাব্দুল আউয়াল সোহেল, আমরা বাংলাদেশী'র প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাহমুদ হোসাইন, ইসলামিক ফোরাম...